1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জন নিহত

  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৯২ বার ভিউ

বিশেষ সংবাদ:

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে ৯ জন নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) ভোরে ১, ৮, ৯, ১০ ও ১৪ নং ক্যাম্পে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। শরনার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সাতজন রোহিঙ্গা ও দুইজন স্থানীয় রয়েছেন। নিহতরা হলেন, ১০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে আবু মেহের (২৫), লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), শরিফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯), ৯ নম্বর ক্যাম্পের আই-৪ ব্লকের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮) ও আই-৯ ব্লকের মো. জামালের ছেলে মো. সালমান (৩), ৮ নম্বর ক্যাম্পের বি-৮২ ব্লকের মো. হারেজের ছেলে মো. হারেজ (৪)।

স্থানীয়দের মধ্যে নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আলী জহুরের ছেলে মো. হোসেন আহমেদ (৫০) এবং ১৪ নম্বর ক্যাম্পে থাকা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)। সে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ণরত ছিল। এদের মধ্যে হোসেন ৯ নম্বর ও আব্দুল করিম ১৪ নম্বর ক্যাম্পে মারা যান।

উখিয়া ৮ নং ক্যাম্পের এপিবিএন পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালীতে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন পুলিশসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, এখনও উদ্ধার তৎপরতা চলছে।

তথ্যসূত্র-যমুনা টেলিভিশন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com