1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

‘সিলেটে বন্যায় মিঠামইন সড়ক দায়ী হলে সেখানে পানি পারাপারের ব্যবস্থা করবে সরকার’

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৪২ বার ভিউ

বিশেষ সংবাদ:

‘সিলেটে বন্যায় মিঠামইন সড়ক দায়ী হলে সেখানে পানি পারাপারের ব্যবস্থা করবে সরকার’
শাদী খাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটে বন্যার জন্য কিশোরগঞ্জের মিঠামইন সড়ককে দায়ী করছেন অনেকে। এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সত্যি যদি তাই হয়, তাহলে মিঠামইন সড়ক দিয়ে পানি পারাপারের ব্যবস্থা করবে সরকার।’

বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট সিটি মেয়র নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষায় সুরমা নদী ড্রেজিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগেও, নদীতে পলিমাটি থাকায় ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। প্রকৌশলীদের সঙ্গে আলাপ করে শিগগিরই ড্রেজিংয়ের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন করা হচ্ছে। নদীভাঙন, পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে।’

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র-রাইজিংবিডি.কম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com