1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

ক্যারিবীয় দ্বীপে তাণ্ডবের পর জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে ‘বেরিল’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২২৩ বার ভিউ

বিশেষ সংবাদ:

অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় হিসেবে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছে পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল। এই ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডবের পর আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবারের মধ্যে এটি সেখানে আঘাত হানতে পারে।

সিএনএনের খবর অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে ক্যারিবিয়ান সাগরের গ্রেনাডার ক্যারিয়াকউ দ্বীপে ১৫০ মাইল প্রতি ঘণ্টা বেগে আঘাত হানে বেরিল। তবে এখন এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। চার মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানলেও এটি এখন পাঁচ মাত্রার কাছাকাছি।

মার্কিন হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের ওঠা-নামা পরের দিন বা তার বেশি সময় ধরে চলতে পারে। এটি এখন পূর্ব ক্যারিবীয় অঞ্চলের ওপর দিয়ে অগ্রসর হচ্ছে। তবে বেরিল অত্যন্ত বিপজ্জনক প্রধান হারিকেন হিসেবেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেল সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ক্যারিয়াকো ও পেটিট মার্টিনিকে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। দেড় ঘণ্টায় ক্যারিয়াকো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বেরিল। এখনো হতাহতের খবর পাওয়া না গেলেও এটি পরিবর্তন হতে পারে।

এদিকে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শত শত বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রালফ গনসালভেস।

এর আগে শক্তিশালী হারিকেন বেরিলের কারণে ক্যারিবীয় দেশগুলোর বিমানবন্দর ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। বাসিন্দারের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়। রোববার রাতে ক্যারিবীয় অঞ্চলের কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া এই অঞ্চলের বাসিন্দারের ঝড়ের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়।

আটলান্টিক মহাসাগর অঞ্চলে হারিকেন মৌসুমের শুরুতে এটি দ্বিতীয় শক্তিশালী ঝড় হতে যাচ্ছে। এই অঞ্চলে হারিকেন মৌসুম সাধারণত ১ জুনে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলে। এর আগে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্টোর আঘাতে চারজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, হারিকেনও এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়। উত্তর আটলান্টিক মহাসাগর, মধ্য ও পূর্ব-উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয়। সাধারণত যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে এই হারিকেন আঘাত হানে। এবারের মৌসুমে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানতে যাওয়া প্রথম হারিকেন হলো বেরিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com