1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকাসহ চার মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করল বিএনপি

  • আপডেটের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩২৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ চারটি মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। অন্য দুটি কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগর।

তিন সপ্তাহেরও বেশি সময় আগে গত ১৩ জুন মধ্যরাতে সংবাদবিজ্ঞপ্তি দিয়ে এই মহানগরগুলোর আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। তখন তা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল।

বিএনপির এক সংবাদবিজ্ঞপ্তিতে চারটি মহানগরে আবারও আংশিক আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়েছে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এই সংবাদবিজ্ঞপ্তিতে সই করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলাম নিরবকে। তিনি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন। দলটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে করা হয়েছে সদস্যসচিব।

ঢাকা উত্তর বিএনপির এই দুজনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের পদ পেয়েছেন রফিকুল আলম মজনু। তিনি আগের কমিটিতে সদস্যসচিব ছিলেন। আগের কমিটির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে এখন সদস্যসচিব করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক করা হয়েছে এরশাদুল্লাহকে। আর সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

বিএনপির বরিশাল মহানগর কমিটির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক আবারও আহ্বায়কের পদ পেয়েছেন। আগের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউদ্দিন সিকদার হয়েছেন সদস্যসচিব।

এ ছাড়া ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিনকে নতুন কমিটি ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এই চারটি মহানগরের কমিটি গত ১৩ জুন যখন বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, তখন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেছিলেন, যেসব কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে, সেগুলো বিলুপ্ত করা হয়েছে।

তবে বিএনপির অন্য একাধিক নেতার মতে, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতা ও কিছু ক্ষেত্রে নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই ঢাকাসহ চার মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এই চার মহানগরেই এখন আহ্বায়ক কমিটি করা হলো। অবশ্য নতুন কমিটিগুলো আংশিক।কমিটি ঘোষনার পর ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় এর সামনে আনন্দ মিছিল করে কর্মীরা । এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও ফেনীতে ও আনন্দ মিছিল করার খবর পাওয়া গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com