1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৭৫ বার ভিউ

বিশেষ সংবাদ:

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই পুরুষ তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেসে তারা কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার খাকচক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছেন নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছেন এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকা মুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সাথে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তারা দূরবর্তী স্থানের লোক। মরদেহ উদ্ধারের আগে ঢাকা মুখী তিনটি ট্রেন চলাচল করেছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোনো ট্রেনের মাধ্যমে ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, আমরা পিবিআই কে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। এ ঘটনাটি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com