1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন: জড়িতদের তিনদিনের মধ্যে গ্রেফতার করার দাবিতে মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ও চারুকলা অনুষদে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের তিন দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।

বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধনে এ কথা বলেন তিনি।

অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, মানবেন্দ্র ঘোষ দিয়ে শুরু হয়েছে যাত্রা, আমরা যদি এখনো ফ্যাসিস্টদের আইডেন্টিফাই না করি, এ রকম ঘটনা একটার পর একটা চলতেই থাকবে। আমরাই সবাই আজকে আল্টিমেটাম দিচ্ছি যে, তিন দিনের মধ্যে জড়িতকে চিহ্নিত করে আটক না করা হয়, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবো।

তিনি বলেন, এ ঘটনার শুরু বাইরে থেকে না, এখানে চারুকলা অনুষদের শিক্ষক ও প্রশাসন জড়িত। একটা গ্রুপ বিশ্ববিদ্যালয়কে unstable করতে চাই। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো আওয়ামী লীগকে প্রমোট করছে- এমন অভিযোগ তুলে তিনি বলেন, তারা এখনো আওয়ামী লীগের ওসিদের সরায়নি।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ বলেছেন, আপনারা সকলে জানেন আইনশৃংখলা ১৪৩২ নববর্ষ উদযাপন করেছি। আমরা যখন বর্ষবরণ অনুষ্ঠানের কাজ শুরু করেছি, তখন থেকে জ্বালা ধরেছে কুচক্রী মহলের। গত ১২ তারিখ তারা চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ পুড়িয়ে দিয়েছে। তারপর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার মত ন্যাক্কারজনক কাজ করেছে। তার সংগ্রহে থাকা সব শিল্পকর্মকে পুড়িয়ে দিয়েছে। আমরা এসব ঘটনার প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা আসামীর শাস্তির ব্যবস্থা করুন। শিল্পীদের নিরাপত্তার ব্যবস্থা করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলকে নিরাপদে রাখুন।

মানববন্ধনে প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, কোন অপকর্ম সফল হবে না। তিনি শিক্ষক হোন, কর্মকর্তা হোন যেই হোক না কেন, আপনাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com