1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী বিভাগ

  • আপডেটের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ওয়ারী জোনের এসির নেতৃত্বে রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। লাম আলিফ ইসলাম হৃদয় (১৯) ২। তানজিন আক্তার ওরফে পলক (২৮) ও ৩। রিয়াদ ওরফে জন (২৫) ।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫ খ্রি.) দিবাগত রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় গেন্ডারিয়া থানাধীন খোকার মাঠ সংলগ্ন বউবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য ছিনতাই করার উদ্দেশে গেন্ডারিয়া থানাধীন খোকার মাঠ সংলগ্ন বউবাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) জনাব মাসুম সরদারের নেতৃত্বে থানার একটি টহল টিম রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আলিফ, তানজিন ও রিয়াদকে আটক করা হয়। পরে আটক আলিফের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। ঐ সময় তাদের অপর এক সহযোগী ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামিরা এবং পলাতক সহযোগী ছিনতাই করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com