1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

লালবাগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও ফুটপাত দখল করায় সাজা প্রদান

  • আপডেটের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

লালবাগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও ফুটপাত দখল করায় সাজা প্রদান।

রাজধানীর লালবাগে সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও অবৈধভাবে ফুটপাত দখল করার কারণে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে একাধিক ব্যক্তিকে সাজা প্রদান করেছে ডিএমপির লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। উক্ত সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে ডিএমপির লালবাগ থানা পুলিশ।

ডিএমপির লালবাগ থানা সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন না থাকার কারনে এবং হেলমেটবিহীন মটরসাইকেল চালানো, অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলাচলের কারনে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন বিধান ভঙ্গের অভিযোগে একাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

থানা সূত্রে আরো জানা যায়, একই দিনে লালবাগে অবৈধভাবে জনসাধারণের চলাচলের রাস্তায় দোকানের মালামাল রেখে ফুটপাত দখল করার অভিযোগে চারটি দোকান মালিককে অর্থদণ্ড প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এছাড়াও পরিবহনের একটি বাসের হেল্পারকে ধুমপানরত অবস্থায় বাস চালানোর অপরাধে হাতেনাতে আটক করা হয়। বাসের হেল্পার ড্রাইভিং লাইসেন্স না থাকার পরেও বাস চালানোর দায়ে তাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত। নগরীতে সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমাণ কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। সম্মানিত মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com