1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

রোহিঙ্গা জনগোষ্ঠীর নারী-শিশুসহ ৩৫ জনকে পতেঙ্গা সী-বিচ এলাকা হতে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

নোয়াখালীর ভাষান চর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর নারী-শিশুসহ ৩৫ জনকে পতেঙ্গা সী-বিচ এলাকা হতে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় রোহিঙ্গা জনগোষ্ঠী অবৈধভাবে চট্টগ্রামে অনুপ্রবেশের জন্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন খেজুর তলা বেড়ীবাঁধ (সাগরপাড়) এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৩ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সী-বিচ সংলগ্ন খেজুরতলা বেড়ী বাঁধ (সাগরপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধভাবে অনুপ্রবেশ রত ৩৫ জন রোহিঙ্গা নাগরিকদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত রোহিঙ্গা নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অবৈধভাবে চট্টগ্রাম মহানগরী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নোলাখালী জেলার ভাষানচর এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প হতে কৌশলে পালিয়ে আসে এবং পতেঙ্গা সী-বিচ এলাকায় অবস্থান করে বলে জানায়।

আটককৃত রোহিঙ্গা নাগরিকদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com