1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজসহ নয়জন গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৮৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাবেক এমপি মমতাজ বেগমসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম (৫০) ২। রমনা যুব মহিলা লীগ সভাপতি হেলেন আক্তার (৫৫) ৩। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম (৪০) ৪। ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জন (২৭) ৫। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রিড়া সম্পাদক মোঃ সাজ্জাদ(৪১) ৬। ১৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল (৪৪) ৭। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাওয়ানী ইউনিট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আকাশ (৩০) ৮। ঢাকা মহানগর যুবলীগ-উত্তরের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন(৪০) ও ৯। ঢাকা মহানগর আনন্দ বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ মিন্টু।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ডিবির একটি টিম। অন্যদিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১০:০০ ঘটিকায় হেলেন আক্তারকে গ্রেফতার করে। একই দিনে সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর গুলশান-২ থেকে সুমগ্ন করিমকে গ্রেফতার করে।

সোমবার ডিবি- গুলশান বিভাগের একটি টিম রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মাহমুদুল হাসান অঞ্জনকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-রমনা বিভাগের পৃথক টিম বেলা আনুমানিক ০৩:০০ ঘটিকায় রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাজ্জাদ এবং বেলা আনুমানিক ০৫:০০ ঘটিকায় রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে সাইফুল ইসলাম শাহীনকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়, সোমবার ডিবি- সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ডেমরা এলাকা থেকে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মোজাম্মেল হক আকাশকে গ্রেফতার করে। একই দিনে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় মিরপুর এলাকা থেকে মোঃ বাবুলকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। বাবুলের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলা রয়েছে। এ ছাড়াও সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় বংশাল এলাকা থেকে মোঃ মিন্টুকে গ্রেফতার করে ডিবি-লালবাগের একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com