1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে ব্যারিস্টার মীর হেলাল

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
——————————————
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কবরস্থান জিয়ারত ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (২৯মে ) রাতে হাটহাজারীর লালিয়ার হাট জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে জিয়ারত ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মীর হেলাল বলছেন, সৈয়দ ওয়াহিদুল আলম আপদমস্তকে একজন গণতন্ত্রমনা নেতা ছিলেন। তিনি গণতন্ত্রের পক্ষে সব সময় কথা বলেছেন। আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।

মীর হেলাল আরো বলেছেন, দীর্ঘ সতের বছর দেশের জনগণ গণতন্ত্রের জন্য আন্দোলন করে গুম-খুন, মামলা -হামলার শিকার হয়েছে। দেশের মালিক জনগণ। জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া কারো তাঁবেদারি জনগণ মেনে নিবে না। যারা নির্বাচনকে ভয় পায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। তারা জনগণকে ভয় পায়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবের ভাই উপজেলা হাটহাজারী বিএনপির সম্মানিত সদস্য সৈয়দ নেসারুল আলম বুলু।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উত্তর জেলা বিএনপির সদস্য ও পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রফিক, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম অহিদ, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর।

আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি আসিফ চৌধুরী, সাবেক আইন সম্পাদক এডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, হাটহাজারী উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সদস্য সচিব গাজী আবদুল মুবিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ হেলাল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদী, সদস্য সচিব আরেফিন সাইফুল, পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব সাহেদ খান সহ উপজেলা-পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

1 টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com