1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সুপ্রিম কোর্টের নির্দেশেই বাংলাদেশে ‘পুশ ইন’ করছে আসাম: মুখ্যমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই তথাকথিত ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার (৩০ মে) এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালে (এফটি) ‘বিদেশি’ হিসেবে ঘোষিত ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এর পেছনে রয়েছে চলতি বছরের ৪ ফেব্রুয়ারির একটি সুপ্রিম কোর্টের আদেশ। ওই আদেশে আদালত আসাম রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলে, মাটিয়া ট্রানজিট ক্যাম্পে আটক ঘোষিত বিদেশিদের দেশে ফেরত পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, সুপ্রিম কোর্টের একটি মামলা আছে এবং আদালত আমাদের নির্দেশ দিয়েছে যে, যারা বিদেশি ঘোষিত হয়েছে, তাদের যেকোনো উপায়ে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। যাদের বিরুদ্ধে কোনো আপিল নেই, আমরা তাদের পুশ ইন করছি। তবে কেউ যদি জানান যে, তাঁদের কোনো মামলা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাদের বিরক্ত করা হচ্ছে না।’

গত ২৩ মে থেকে আসাম রাজ্যে ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের ধরপাকড় চলছে। অনেক পরিবার তাঁদের স্বজনদের অবস্থান জানেন না এবং সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো।

যদিও ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টিকে ‘পুশ ব্যাক’ বলছে, বিশ্লেষকরা বলছেন, এটি ‘পুশ ইন’-এর মতো অনানুষ্ঠানিক প্রক্রিয়া, যা আন্তর্জাতিকভাবে বিতর্কিত। কারণ, সাধারণত নির্বাসন বলতে বোঝায়, পারস্পরিক যাচাই-বাছাই শেষে অন্য দেশের নাগরিকদের কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। কিন্তু এখানে এমন প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ গত ৪ ফেব্রুয়ারির আদেশে মাটিয়া ক্যাম্পে থাকা ‘অবৈধ বিদেশি’ বন্দীদের অবস্থান জানতে চান। জবাবে আসাম সরকার জানায়, ক্যাম্পে থাকা ৬৩ জন ঘোষিত বিদেশির বিষয়ে নির্বাসন প্রক্রিয়া শুরু করা যায়নি, কারণ তাদের নির্দিষ্ট ঠিকানা জানা নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com