1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

ইউনূস সরকারের অধীনে নির্বাচন সম্ভব কিনা, মানুষের মনে প্রশ্ন: খসরু

  • আপডেটের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২১৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ডিসেম্বরের পরে নির্বাচন কোন গোষ্ঠীর স্বার্থে, এই প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, ৯০ শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের ‘সিদ্ধান্ত দিয়েছে’।

রোববার দুপুরে নগরীর মেহেদীবাগের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, “এই সরকারের অধীনে আগামী দিনে নির্বাচন করা সম্ভব হবে কিনা, এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জেগেছে।”

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের মধ্যে ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আসছে বিএনপি।

শুক্রবার ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সরকারপ্রধান বলেছেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।”

এর প্রতিক্রিয়ায় ‘হতাশা’ প্রকাশ করে বিএনপি বলেছে এপ্রিল নির্বাচনের ‘উপযোগী নয়’। দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমার মতে ৯০ শতাংশের উপর রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছে। তারা তাদের প্রস্তাব, তাদের মতামত পরিষ্কার করেছে।

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

“কারণ আগামী এক-দেড় মাসের মধ্যে আমাদের সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাওয়ার কথা। এর বেশি লাগার কোনো কারণ নাই।”

বিচার কাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিচার কার্য চলছে, বিচার বিভাগের অধীনে। একটা বিচারালয়ে বিচার চলছে। সুতরাং সরকার আসবে যাবে, বিচার অব্যাহত থাকবে।”

যাদের এখনও বিচারের আওতায় আনা যায়নি, সে জন্য ডিসেম্বরের পর্যন্ত সরকার সুযোগ পাচ্ছে তুলে ধরে আমীর খসরু বলেন, “সরকার যদি তারপরও আনতে না পারে, বিএনপি আসলে বাকি যারা থাকবে তাদের বিচারের আওতায় নিয়ে আসবে।”

বাংলাদেশে বিএনপির থেকে বেশি আর কোনো দল ক্ষতিগ্রস্ত হয়নি মন্তব্য করে দলটি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বিএনপির দায়িত্ব হচ্ছে যারা এই নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা। আর কেউ করুক আর না করুক আমরা করব। আর এর পরে নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নাই।”

এখন সব কাজ সমাপ্তির দিকে, তাই নির্বাচন কেন ডিসেম্বরের পরে, কেন আগে নয়, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, “অনেকের মতে তো এগুলো সমাধানের পর অক্টোবর-নভেম্বরে নির্বাচন হয়ে যাওয়ার কথা। তাহলে কেন ডিসেম্বরের পরে? এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে? কোন গোষ্ঠীর স্বার্থে?

“ওই গোষ্ঠীর স্বার্থে যদি ৯০ শতাংশ রাজনৈতিক দলকে উপক্ষো করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে।”

আমীর খসরু বলেন, “তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে। তাহলে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা এই প্রশ্ন মানুষের মনে জেগেছে। এই সরকারের অধীনে আগামী দিনে নির্বাচন করা সম্ভব হবে কিনা এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জেগেছে।”

দেশের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দাবি করে তিনি বলেন, “ডিসেম্বরের পরে যাওয়ার কোন যুক্তি নাই। ডিসেম্বরের পরে গেলে যেটা হবে, রমজান মাস আমাদের ত্যাগের-সংযমের মাস। ধর্মীয় অনুভূতির মাস।

“ওই মাসে আমরা নির্বাচনী কর্মকাণ্ড করতে চাই না। এরপরে পরীক্ষা। তারপরে আবহাওয়াজনিত সমস্যা, ঘূর্ণিঝড়। সুতরাং ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। এটাই আমাদের সিদ্ধান্ত।”

ঈদের শুভেচ্ছা জানাতে এদিন বিএনপির নেতাকর্মীরা আমীর খসরুর বাসায় আসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com