1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য উপযোগী নয় — রহমাতুলাহ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১১৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

গতকাল মঙ্গলবার (১০ জুন) বরিশাল সদর উপজেলার চরকরনজি হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, অতীতে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো দেশের আবহাওয়ার ওপর ভিত্তি করে উপযোগী সময়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার পুর্বে পবিত্র মাহে রমজান ও শিক্ষার্থীদের পরীক্ষা বিবেচনায় রাখা হয়েছে। কিন্ত আবহাওয়া ও রমজানের পরপরই এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা দেয়া প্রজ্ঞাসুলভ হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গুরুত্বপুর্ণ বিষয়গুলো বিবেচনা বাদ দিয়ে জোর করে এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা কেন দেয়া হয়েছে তা বোধগম্য নয়। সবকিছু বিবেচনায় রেখেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর এ সুযোগ থাকা সত্ত্বেও যদি নির্বাচনের তারিখ বিবেচনা করা না হয় তাহলে দেশবাসীর কাছে নির্বাচনের স্বদিচ্ছা নিয়ে অবিশ্বাস তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

রহমাতুল্লাহ আরও বলেন, গত ১৭ বছর মানুষের ভোটের অধিকারের জন্য বিএনপি লড়াই করেছে। ভোটের অধিকার নিশ্চিতে নির্বাচন শুধু প্রশাসনের ভুমিকার সাথে সম্পৃক্ত নয়, ভোটের আবহাওয়া ও নির্বাচনী প্রচারনাও গুরুত্বপূর্ণ দিক বহন করে। সুতরাং এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।

বিশিষ্ট সমাজসেবক হায়দার নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ছবির শিকদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জল, ইউনিয়ন বাস্তহারা কমিটির সদস্য সচিব রায়হান হোসেন, বিএনপি নেতা শহীদ আলম খান, ফারুক জোমাদ্দার, ইউপি সদস্য
ছিদ্দিকুর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com