বিশেষ প্রতিবেদন :
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নবগঠিত শেরপুর জেলা বিএনপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী।
নবগঠিত জেলা বিএনপির আহব্বায়ক এড.সিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাবেক আহব্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব হযরত আলী,সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহব্বায়ক ফজলুর রহমান তারা,যুগ্ম আহব্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহব্বায়ক ও সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ডা.সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, যুগ্ম আহব্বায়ক ফাহিম চৌধুরী সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সদর উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব হযরত আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক লোক র্যালিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও অন্যান্য উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী র্যালীতে অংশগ্রহণ করেন।
ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানের নেতৃত্বে ঝিনাইগাতী, আবু রায়হাননের নেতৃত্বে শ্রীবর্দী,ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর, আবু সুফিয়ান,মিজানুর রহমানের নেতৃত্বে নকলা নালীতা বাড়ির লোকজন অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেছ আলী মামুন।
উল্লেখ্য নবগঠিত কমিটিকে বরণ করে নিতে হাজার হাজার লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি আনন্দ উৎসবে পরিণিত হয় এবং নেতৃবৃন্দসহ প্রত্যেকেই নবগঠিত কমিটির সাথে একাত্মতা পোষণ করে শেরপুর বিএনপিকে শক্তিশালী করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। যা শেরপুরের রাজনীতির জন্য ইতিবাচক বলে সাধারণ জনগণ একমত পোষণ করেন।