1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

চেকপোস্টে দুটি চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ এক চোরকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রাজধানীর জুরাইন এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে দুটি চোরাই ল্যাপটপ ও দুটি চোরাই মোবাইল ফোনসহ এক চোরকে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোঃ কাউসার (৩৪)। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বদলপুর গ্রামে।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫খ্রি.) সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় জুরাইন এলাকায় চেকপোস্ট হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে থেকে একটি Asus ল্যাপটপ, একটি HP ল্যাপটপ, একটি Redmi 10 মোবাইল ফোন এবং একটি Oppo A54 মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি টিম গতকাল রাতে জুরাইন গ্যাসপাইপ এর মুখে নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে সকাল সাড়ে ছয়টার দিকে এক লোককে সন্দেহজনকভাবে যেতে দেখে। পুলিশে তাকে থামতে বললে সে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে উক্ত দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন পাওয়া যায়। তাকে এ সংক্রান্তে জিজ্ঞেসা করলে সে প্রথমে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে উক্ত ল্যাপটপ ও মোবাইল ফোনদুটি গেন্ডারিয়ার নারিন্দা এলাকার একটি বাসার ভ্যান্টিলেটর দিয়ে প্রবেশ করে চুরি করে নিয়ে এসেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com