1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সচিবালয়ে বুধবার প্রত্যেক মন্ত্রণালয় থেকে মিছিলের ডাক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সচিবালয়ে বুধবার প্রত্যেক মন্ত্রণালয় থেকে মিছিলের ডাক সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখছেন ফোরামের নেতারা।
ঢাকা: সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবারও (১৭ জুন) সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছেন তারা।

আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (১৮ জুন) প্রত্যেক মন্ত্রণালয় থেকে মিছিল বের করা হবে।

মঙ্গলবারও (১৭ জুন) বেলা ১১টার পর সচিবালয়ের বাদামতলায় জড়ো হন কর্মচারীরা।

এরপর মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে জড়ো হন। সেখানে বক্তব্য দেন বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব নজরুল ইসলামসহ ফোরামের নেতারা।

আন্দোলনের প্লাটফর্ম ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, আপনারা বুধবার (১৮ জুন) থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসবেন। কেন মিছিল নিয়ে আসবেন সেটা বলি।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি কমিটিতে আছেন, তিনি এক আলোচনায় বলেছেন কর্মচারীদের আন্দোলন সীমিত হয়ে আসছে। আসলে কি সীমিত হয়ে আসছে? কালকের চেয়ে আজকে আরও দ্বিগুণ গতিতে আমাদের এ আন্দোলন চলছে। আগামীকাল আমরা প্রত্যেক মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে অ্যাটেন্ড করবো। এজন্য সবাইকে অনুরোধ করা হলো।

ফোরামের অপর কো-চেয়ারম্যান বাদিউল কবীর বলেন, অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে আমাদের সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকালও বেলা ১১টায় আমরা জড়ো হবো।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে আবারও বাদামতলায় জড়ো হয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com