1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চবি নীপবন শিশু বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে অবস্থিত নীপবন শিশু বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় নীপবন শিশু বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীপবন শিশু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালমা আক্তার পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ বিদ্যালয় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এ শিশু বিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনানুগ ভিত্তি মোতাবেক প্রতিষ্ঠিত হয়নি। আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর এটাকে আইনানুগ প্রতিষ্ঠানে পরিণত করেছি। এ বিদ্যালয়ের বর্তমান অবস্থা থেকে উন্নতির লক্ষ্যে বাংলা মাধ্যমের সাথে ইংরেজি মাধ্যম যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিদ্যালয়কে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নীপবন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি সাজিয়া আফরিন এ্যালি খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নীপবন শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবনী রাণী ও রুজিনা আক্তার জুলি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক নুসরাত সীমা, কমিটির সদস্য তামান্না বিনতে ফেরদৌস, ডলি দেবী, মিশকাতুল জান্নাত ও নিশাত তানিয়া প্রমুখ।
—————

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com