বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উদ্যোগে, চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং চাকসুর সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান “সেন্ড এ লিটল হোপ” এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রশিক্ষণ কোর্স “এ আই নেভিগেটর-২০২৬” এর সমঝোতা স্মারক বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) চবি উপ-উপাচার্য (প্রশাসন) এর দপ্তরে দুপুর ২.৩০টায় স্বাক্ষরিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রসেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সেন্ড এ লিটল হোপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সমঝোতা স্মারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং “সেন্ড এ লিটল হোপ” এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুজাহিদুল ইসলাম।
এর আগে গত ৩ ফ্রেব্রুয়ারি শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতিতে এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ কোর্সে ৫০ জন শিক্ষার্থীকে ৫-৬ সপ্তাহব্যাপী ৮টি লাইভ সেশনের মাধ্যমে বিশেষায়িত হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে থাকবে প্র্যাক্টিক্যাল প্রোজেক্ট এসাইনমেন্ট। শিক্ষার্থীদের সেরা ৫ টি প্রজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শন করার সুযোগ থাকবে। প্রশিক্ষণ শেষে মিলবে সার্টিফিকেট, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রজেক্ট প্রদর্শনী এবং চাকুরির সুযোগ।
Leave a Reply