1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

চবির সাথে যুক্তরাজ্যের “সেন্ড এ লিটল হোপ” এর বিনামূল্যে এআই কোর্স চালুর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উদ্যোগে, চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং চাকসুর সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান “সেন্ড এ লিটল হোপ” এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রশিক্ষণ কোর্স “এ আই নেভিগেটর-২০২৬” এর সমঝোতা স্মারক বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) চবি উপ-উপাচার্য (প্রশাসন) এর দপ্তরে দুপুর ২.৩০টায় স্বাক্ষরিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রসেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সেন্ড এ লিটল হোপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সমঝোতা স্মারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং “সেন্ড এ লিটল হোপ” এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুজাহিদুল ইসলাম।

এর আগে গত ৩ ফ্রেব্রুয়ারি শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতিতে এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ কোর্সে ৫০ জন শিক্ষার্থীকে ৫-৬ সপ্তাহব্যাপী ৮টি লাইভ সেশনের মাধ্যমে বিশেষায়িত হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে থাকবে প্র‍্যাক্টিক্যাল প্রোজেক্ট এসাইনমেন্ট। শিক্ষার্থীদের সেরা ৫ টি প্রজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শন করার সুযোগ থাকবে। প্রশিক্ষণ শেষে মিলবে সার্টিফিকেট, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রজেক্ট প্রদর্শনী এবং চাকুরির সুযোগ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com