1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।।১৩ লক্ষ টাকার বাগদা জব্দ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ

খালেদা জিয়ার সাজা স্থগিতের ও বিদেশে চিকিৎসা করানোর আবেদন করেছেন ভাই শামীম ইস্কান্দার

  • আপডেটের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৫৪ বার ভিউ

বিশেষ সংবাদ:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বিদেশে চিকিৎসা করানোর আবেদন করা হয়েছে। পরিবারের পক্ষে থেকে তার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন।

গত ৬ মার্চ পরিবারের পক্ষে আবেদন পত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সময়ের আলোকে বলেন, পরিবারের পক্ষে থেকে ম্যাডামের মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর আবেদন করা হয়েছে। এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

বিএনপির সূত্র একটি বলছে, সর্বশেষ কয়েকটি আবেদনের চিঠিতে খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে উন্নত চিকিৎসার বিদেশে প্রেরণের জন্য সরকারকে অনুরোধ জানিয়ে আসছে পরিবার। এবারের আবেদনেও এই বিষয় আছে। এখন নতুন করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করা হয়নি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি হন। দুই বছরেরও বেশি সময় কারাবন্দি তিনি। ২০২০ সালের ২৫ মার্চ মুক্তির পর থেকে খালেদা জিয়া গুলশানের ভাড়া বাড়িতেই অবস্থান করছেন।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে প্রথমে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। মুক্তিতে থাকার সময় খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন; এ সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়। পরে কয়েক দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com