1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।।১৩ লক্ষ টাকার বাগদা জব্দ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।।১৩ লক্ষ টাকার বাগদা জব্দ

  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা)

আশাশুনিতে র‍্যাব-৬ অভিযান পরিচালনা করে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ বিনষ্ট করেছে।

বুধবার (১ জুলাই) বিকাল ৩ টার সময় উপজেলার শ্রীউলা ইউনিয়নে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে,শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মৃত আঃ মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আঃ হামিদ সরদার তাদের বাড়িতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করাচ্ছিল। খবর পেয়ে র‍্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ী দু’ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ী,অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়ী পিচের রাস্তার উপর ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট করেন ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছের ওজন অনুমান ১ হাজার ৩৪২ কেজি এবং মূল্য ১৩/১৪ লক্ষ টাকা।
অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com