1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।।১৩ লক্ষ টাকার বাগদা জব্দ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ

রাফাহ শহরে স্থল অভিযান চালানো বড় ধরনের ভুল হবে-জো বাইডেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৮৯ বার ভিউ

বিশেষ সংবাদ:
গাজা উপত্যকার রাফাহ শহরে স্থল অভিযান চালানো বড় ধরনের ভুল হবে বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে এক ফোনালাপে এ সতর্কবার্তা দেন বাইডেন।

হোয়াইট হাউজের নিরাপত্তা কর্মকর্তা জ্যাক সুলিভান বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাখ্যা করেছেন কেন তিনি রাফাহ শহরে ইসরাইলের বড় পরিসরে সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে এতো গভীরভাবে উদ্বিগ্ন।

সুলিভান বলেন, সেখানে বড় আকারের স্থল অভিযান পরিচালনা করা হলে তা হবে একটি ভুল, এটি আরও নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু ঘটাবে। গাজায় বিরাজমান ভয়াবহ মানবিক সংকটকে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে, নৈরাজ্যকে আরও গভীরে নিয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করবে।

ফোনালাপে, বাইডেন নেতানিয়াহুকে ওয়াশিংটনে সামরিক, গোয়েন্দা ও সাহায্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি সিনিয়র দলও পাঠাতে বলেছেন। গাজায় ইসরাইলের বর্তমান রাফাহ পরিকল্পনা সম্পর্কে মার্কিন উদ্বেগ শুনতে এবং হামাসকে লক্ষ্যবস্তু করে অভিযানের বিষয়ে বিকল্প একটি পদ্ধতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাতে রাজিও হয়েছেন নেতানিয়াহু।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র নিরাপদস্থল হিসেবে বিবেচিত রাফাহতে হামলার অনুমোদন দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরও রাফাহ শহরে নতুন করে আরও অন্তত তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সিনেটে দেওয়া বক্তব্যে ডেমোক্র্যাট নেতা চাক শুমার ইসরাইলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য বাধা নেতানিয়াহু। এই সিনেটর ইসরাইলের বহু পুরনো সমর্থক এবং যুক্তরাষ্ট্রে নির্বাচিত সর্বোচ্চ পদধারী ইহুদি ধর্মাবলম্বী।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুমারের মন্তব্যের প্রশংসা করে বলেছিলেন, এই মন্তব্যে অনেক মার্কিন জনগণের উদ্বেগ প্রতিফলিত হয়েছে এবং এটি একটি ভালো ভাষণ। শুমারের মন্তব্যের সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, এটি পুরোপুরি অনুপযুক্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com