1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।।১৩ লক্ষ টাকার বাগদা জব্দ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ

টাঙ্গাইলে পাঁচ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৫৯ বার ভিউ

বিশেষ সংবাদ:
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনার পাঁচ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাত দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি গন্তব্যের ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকা ত্রুটির কারণে এ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে পাঁচ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পাকশি রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সূফী নুর মোহাম্মদ বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পাকশি রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে। এ কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, নতুন লাইনের জন্য এ ঘটনা কিনা বা কি কারণে লাইনচ্যুত হয়েছে সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

সূত্র-বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com