1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।।১৩ লক্ষ টাকার বাগদা জব্দ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ

ইসরায়েলে আর প্রাণঘাতী অস্ত্র কিংবা সরঞ্জাম রপ্তানি করবে না কানাডা

  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৫১ বার ভিউ

বিশেষ সংবাদ:
গাজায় সংঘাতের জেরে ইসরায়েলে আর প্রাণঘাতী অস্ত্র কিংবা সরঞ্জাম রপ্তানি করবে না কানাডা। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যাকায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর কানাডা ইসরায়েলের কাছে শুধু অপ্রাণঘাতি সরঞ্জাম—যেমন যোগাযোগের উকরণ বিক্রি করেছে। এমকি চলতি বছরের জানুয়ারি থেকে ইসরায়েলের কাছে কোনো অস্ত্রই বিক্রি করেনি কানাডা।

ইসরায়েল অনেক আগে থেকেই কানাডার কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কিনে থাকে। ২০২২ সালে কানাডার কাছ থেকে ২১ মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে ইসরায়েল। রেডিও কানাডা জানিয়েছে, ২০২১ সালে ইসরায়েলে ২৬ মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছিল কানাডা। কানাডা যেসব দেশে অস্ত্র রপ্তানি করে থাকে, তার মধ্যে শীর্ষে রয়েছে ইসরায়েল।

মার্চের শুরুর দিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ও আইনজীবীদের একটি কানডার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলেন, ইসরায়েল অস্ত্র বিক্রির মাধ্যমে কানাডা সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন—দুইই লঙ্ঘন করছে। এরপর তারা ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানায়।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি–রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার কানাডার পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে।

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও ন্যায় বিচারের স্বার্থে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে ওই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবটির ওপর সন্ধ্যা পর্যন্ত বিতর্ক চলার পর এর পক্ষে ভোট পড়ে ২০৪টি এবং বিপক্ষে পড়ে ১১৭টি।

ভোটের অনুপাত দেখে বিশ্লেষকেরা মনে করছেন, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধ ইস্যুতে কানাডা সরকারের মধ্যে এখনো তীব্র বিভাজন রয়ে গেছে।

হাউস অফ কমন্সে প্রস্তাবটি উত্থাপন করেছিল কানাডার বিরোধীদল নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি)। প্রথমে প্রস্তাবটিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কানাডার প্রতি আহ্বান জানানো হয়েছিল। পরে যখন এটি স্পষ্ট হয়ে যায় যে, এমন স্বীবৃতি আদায় সম্ভব নয়, তখন তারা প্রস্তাবটিতে সংশোধনী এনে ‘দ্বি-রাষ্ট্রীয়’ ব্যবস্থার প্রতি সমর্থন জানানোর বিষয়টি যুক্ত করা হয়। কারণ দ্বি–রাষ্ট্রীয় সমাধানই কানাডার সরকারি অবস্থান।

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় টানা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। হামলার পাশাপাশি গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com