1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।।১৩ লক্ষ টাকার বাগদা জব্দ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ

স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২০৩ বার ভিউ

বিশেষ সংবাদ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২১ মার্চ) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভার পর ব্রিফিয়ে এ কথা জানানো হয়।

কর্মসূচিগুলো হচ্ছে, ২৬ মার্চ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ, সাভার থেকে ঢাকায় ফিরে শেরে বাংলা নগর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ।

২৫ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ২৭ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

সারা দেশে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের সব কমিটি এবং দলের অঙ্গসংগঠনগুলোকে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ ও জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল। স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল সর্বোচ্চ মর্যাদা দিয়ে এই মহান স্বাধীনতা দিবসকে উদযাপন করতে চায়।’

‘একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্র অর্জনের যুদ্ধ। আজকে তো দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের মতপ্রকাশের স্বাধীনতা নাই। পাঠ্যপুস্তকে বীরদের কথা লিখিত নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা বিএনপি ও মুক্তিযোদ্ধাদের তরফ থেকে স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান রয়েছে, তাদের অবদানকে প্রাদপ্রদীপের আলোয় আনার চেষ্টা করবো।’

পরে কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com