1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।।১৩ লক্ষ টাকার বাগদা জব্দ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও

নয়াদিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৭ দিনের রিমান্ডে

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার ভিউ

বিশেষ সংবাদ:
বহুল আলোচিত আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আগামী ২৮ মার্চ পর্যন্ত দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে পাঠিয়েছে তাকে।

আজ শুক্রবার তাকে আদালতে তোলে ইডি। সংস্থাটি ১০ দিনের রিমান্ড চাইলেও সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালতের শুনানিতে ইডি দাবি করে এই কেলেঙ্কারির ‘মূলহোতা’ হলেন কেজরিওয়াল। এছাড়া তিনি দুর্নীতিতে জড়িত ‘সাউথ গ্রুপ’ এবং অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মাধ্যম হিসেবে কাজ করেছেন। যার মধ্যে রয়েছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া এবং আম আদমি পার্টির কর্মকর্তা বিজয় নায়ের। মনিষ সিসোদিয়াকে গত বছর গ্রেপ্তার করা হয়।

ইডি আরও দাবি করেছে এই কেলেঙ্কারিতে ৬০০ কোটিরও বেশি রুপি দুর্নীতি হয়েছে। যারমধ্যে ‘সাউথ গ্রুপ’ ১০০ কোটি রুপি দিয়েছে। এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে গ্রেপ্তার করা হয়।

স্বাধীন ভারতের ইতিহাসে কেজরিওয়াল প্রথম ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। তবে কেজরিওয়াল তার ওপর ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে

কেজরিওয়ালের দল দাবি করেছে, যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে সেটির একটি অর্থও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি ইডি।

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়ার পর রাতটি ইডি অফিসেই কাটান কেজরিওয়াল।

আজ শুক্রবার আদালতে তোলার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলতে সমর্থ হন কেজরিওয়াল। তখন তিনি বলেন, ‘আমার জীবনকে দেশের জন্য উৎস্বর্গ করেছি।’

ইডি দাবি করেছে, দুর্নীতির অর্থ নির্বাচনেও কাজে লাগিয়েছে আম আদমি পার্টি। এরমধ্যে তারা গোয়ার নির্বাচনে জয় পেয়েছে। দুর্নীতির অর্থ যে নির্বাচনে কাজে লাগানো হয়েছে এই তথ্য থাকার দাবি করেছেন ইডির অতিরিক্ত সলিসিটর-জেনারেল এসভি রাজু।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com