1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিএমপির আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫(পাঁচ) কেজি গাঁজা সহ ০১(এক) জন মাদক কারবারি গ্রেফতার মহাস্হানগড়ে মৃত্যুফাঁদ সরিয়ে স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত — মোহাম্মদ আমিন উর রশিদ মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান চলছে জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: আইএসপিআর পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা “হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান” বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি বসুন্ধরা সিটিতে জুয়েলারি প্রতিষ্ঠানের প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: সাবেক সেলসম্যান গ্রেফতার সেনাবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

মহাস্হানগড়ে মৃত্যুফাঁদ সরিয়ে স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়-এর ফুড কোর্টের পেছনে, শিলাদেবীর ঘাট থেকে প্রায় ১৫০-২০০ মিটার উত্তরে দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। সময়ের ভারে নুয়ে পড়া সাঁকোটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারতো। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ।

স্থানীয়দের উদ্বেগের বিষয়টি নজরে আনা হলে দ্রুত উদ্যোগ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। খবর পাওয়ার পরপরই তাঁর নির্দেশনায় পুরোনো সাঁকোটি অপসারণ করে নতুন করে মজবুত ও নিরাপদ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে এবং স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের চলাচলে।

এসময় প্রতিমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাসও প্রদান করেন, যা বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মাননীয় প্রতিমন্ত্রী স্যারের নির্দেশে অতি দ্রুত সময়ের মধ্যে বাঁশের সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে। এর ফলে কয়েকটি এলাকার মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com