1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি বসুন্ধরা সিটিতে জুয়েলারি প্রতিষ্ঠানের প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: সাবেক সেলসম্যান গ্রেফতার সেনাবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান ক্রোকারিজ পণ্য আত্মসাৎ মামলার মূলহোতাসহ গ্রেফতার ০২ (দুই) জন, ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গীকার এবং রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত : এমআইএসটিতে প্রতিরক্ষা উপদেষ্টা ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ০৯ (নয়) প্রকল্প একনেক সভায় অনুমোদন বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) কমান্ডের বিভিন্ন কার্যালয় পরিদর্শন আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি ১ টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড তাজা গুলি এবং ঘটনায় ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিকশাসহ ০৬ আসামি গ্রেফতার

বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বগুড়ার গাবতলী থানাধীন হাতিভাঙ্গা এলাকায় সংঘটিত নাজমুল হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ০১ ব্যক্তিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে সিআইডি। গত ১২/০৫/২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যায় বগুড়া জেলার হাতিবান্ধা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিআইডি বগুড়া জেলা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাহিদ হাসান ওরফে উজ্জল (৩২), পিতা- মো. আব্দুর রশিদ, মাতা-মোছা. জুলেখা বেগম, সাং-হাতিবান্ধা পশ্চিম পাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়া। গাবতলী থানার মামলা নং- ১৯, তারিখ- ২৩/১০/২০২৩ খ্রি. ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নাজমুল ইসলাম গত ২০/১০/২০২৩ খ্রি. তারিখে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে সিএনজি আনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত প্রচারণা চালান। পরবর্তীতে ২২/১০/২০২৩ খ্রি. তারিখে গাবতলী থানাধীন হাতিবান্ধা এলাকার একটি আমন ধানক্ষেত থেকে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজমুল ইসলামকে তার ফুপাতো ভাইয়ের দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় আপোষ-মীমাংসার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এতে রাজি না হওয়ায় গ্রেফতারকৃত মো. জাহিদ হাসান ওরফে উজ্জল ও তার সহযোগীরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি প্রদান করত।

তদন্তে আরও জানা যায়, পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে নাজমুল ইসলামকে হত্যা করে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়। ঘটনার পর মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি, বগুড়া তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে সন্দেহভাজন অভিযুক্ত জাহিদ হাসান ওরফে উজ্জলকে গ্রেফতার করতে সক্ষম হয়

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের তথ্য উদঘাটনের স্বার্থে গ্রেফতারকৃত অভিযুক্ত জাহিদ হাসান ওরফে উজ্জলকে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডি বগুড়া জেলা পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com