1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি বসুন্ধরা সিটিতে জুয়েলারি প্রতিষ্ঠানের প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: সাবেক সেলসম্যান গ্রেফতার সেনাবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান ক্রোকারিজ পণ্য আত্মসাৎ মামলার মূলহোতাসহ গ্রেফতার ০২ (দুই) জন, ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গীকার এবং রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত : এমআইএসটিতে প্রতিরক্ষা উপদেষ্টা ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ০৯ (নয়) প্রকল্প একনেক সভায় অনুমোদন বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) কমান্ডের বিভিন্ন কার্যালয় পরিদর্শন আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি ১ টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড তাজা গুলি এবং ঘটনায় ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিকশাসহ ০৬ আসামি গ্রেফতার

সেনাবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ১৩ মে ২০২৬ (বুধবার): বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী H.E. Ms. Carol Flore-Smereczniak আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ২৩ মার্চ ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল সেনাবাহিনী প্রধানের সাথে Ms. Carol Flore-Smereczniak-এর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সাক্ষাৎকালে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবিচল প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। বিশেষত, বর্তমান সময়ে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহ যে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়াও, জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষভাবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে আবেই অঞ্চলে নিহত শান্তিরক্ষীদের স্মরণ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন জাতিসংঘ মিশনে উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা (Women, Peace and Security-WPS)’ এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসাথে, ২০২৪ সালের জুলাই মাস থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com