বিশেষ প্রতিবেদন :
সিএমপির আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫(পাঁচ) কেজি গাঁজা সহ ০১(এক) জন মাদক কারবারি গ্রেফতার।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান নেতৃত্বে আকবরশাহ থানার একটি চৌকস আভিযানিক টিম ১৪/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাত্রিবেলা গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ০১। শ্রী সাধন কুমার দাস(৪০), পিতা-মৃত সুনীল দাস, মাতা-নীশা রানী দাস, সাং-কাজলী, সুনীল দাসের বাড়ী, ওয়ার্ড নং-০৭, সবদালপুর ইউপি, থানা-শ্রীপুর, জেলা-মাগুরাকে গ্রেফতার করেন। তার হেফাজত হতে মোট ০৫(পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসংক্রান্তে আসামীর বিরুদ্ধে আকবরশাহ্ থানার মামলা নং-২৪, তারিখ-১৫/০৫/২০২৬ইং, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয় । আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।