1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিএমপির আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫(পাঁচ) কেজি গাঁজা সহ ০১(এক) জন মাদক কারবারি গ্রেফতার মহাস্হানগড়ে মৃত্যুফাঁদ সরিয়ে স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত — মোহাম্মদ আমিন উর রশিদ মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান চলছে জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: আইএসপিআর পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা “হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান” বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি বসুন্ধরা সিটিতে জুয়েলারি প্রতিষ্ঠানের প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: সাবেক সেলসম্যান গ্রেফতার সেনাবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
“বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও– নানীর অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন”*– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
অতঃপর প্রধানমন্ত্রী শিশু দু’টির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার দুপুরে (১৫ মে ২০২৬) সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’–এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ও সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের বাড়ি পরিদর্শন করে। এসময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।

‘আমরা বিএনপি পরিবার’–এর প্রতিনিধি দলটি শিশু দু’টির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তিসহ ‘মাসিক শিক্ষা বৃত্তি’ও ঘোষণা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারায়। চার মাস আগে মায়ের মৃত্যুর পর তারা বর্তমানে বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সাথে কষ্টে জীবনযাপন করছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং জরাজীর্ণ টিনের ঘরে দিন কাটছে।

শুক্রবার, মে ১৫, ২০২৬ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com