1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নাগরপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী চবিতে ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন বেলকুচিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ সদস্য

চবিতে ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইন্সটিটিউট অব ওশানোগ্রাফির টেকনিক্যাল ও ইনস্ট্রুমেন্টাল সহায়তায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোর্ট সেন্সিং প্রজেক্ট এর আওতায় চবি ক্যাম্পাসে নির্মিত স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ৯ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এই বিষয়ে বিস্তারিত জানানোর লক্ষ্যে আজ সোমবার (৮ জুন ২০২৬) বেলা ১১.৩০টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও উদ্বোধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড.মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, ফিশারিজ বিভাগের সভাপতি, প্রফেসর ড মোহাম্মদ আশরাফুল আজম খান, স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার এর পরিচালক ও উদ্বোধন বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোসলেম উদ্দিন, প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও চীনের প্রতিনিধি প্রফেসর ড. মাও ঝিনহুয়া।

সংবাদ সম্মেলনে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যােগে এ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমুদ্র অর্থনীতিতে এ ওশান অবজারভেশন সেন্টার দারুণভাবে অবদান রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন সূর্যসেন হলের প্রভোস্ট ও উদ্বোধন বাস্তবায়ন প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, লিখিত বক্তব্য পাঠ করেন স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার এর পরিচালক ও উদ্বোধন বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোসলেম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com