বিশেষ প্রতিবেদন :
বাদী মোঃ শহিদুল ইসলাম গত ০১ জুন ২০২৬ তারিখে তাঁর ব্যবহৃত দুটি পাসপোর্ট, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ খুলশী থানাধীন দামপাড়া বাস কাউন্টার এলাকায় হারিয়ে ফেলেন। এ সংক্রান্তে তিনি খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। পরবর্তীতে তিনি জিডির কপিসহ ডিবি (উত্তর) বিভাগের শরণাপন্ন হলে উপ-পুলিশ কমিশনার, ডিবি (উত্তর) মহোদয়ের নির্দেশনায় উত্তর বিভাগের টিম-৩৪ এর এসআই মোঃ মহিউদ্দিন রাজু সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিষয়টির অনুসন্ধান কার্যক্রম শুরু করেন।
একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া দুটি পাসপোর্ট, একটি ল্যাপটপ এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিক মোঃ শহিদুল ইসলাম-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দ্রুত সময়ে হারানো গুরুত্বপূর্ণ মালামাল ফিরে পেয়ে জিডিকারী সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।