1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি জনাব আলি আকবর খান সিএমপির ডিবি (উত্তর) বিভাগের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার; প্রকৃত মালিকের নিকট হস্তান্তর “শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু” মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ “শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিক” শিশু রামিসা হত্যা মামলা আসামিদের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান শিশু হাসপাতাল দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে আবারও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর চবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত

সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি জনাব আলি আকবর খান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি জনাব আলি আকবর খান। গত ০১/০৬/২০২৬ খ্রি. তারিখে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী জনাব আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের এই চৌকস কর্মকর্তা তাঁর দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠা, দক্ষতা ও অকৃত্রিম সততার সঙ্গে কর্মসম্পাদন করে সর্বমহলে প্রশংসা অর্জন করেছেন।

পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত “Promoting Regular and Legal Migration, Preventing Human Trafficking, Discouraging Irregular Migration and Repatriating Irregular Migrants” এবং মালদ্বীপে অনুষ্ঠিত “Trafficking in Persons and Smuggling of Migrants (TIP/SOM) Data Collecting for South Asia” শীর্ষক কর্মশালা উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি তাঁর পেশাগত জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করেছেন।

ডিআইজি জনাব আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের গুরুদায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে। তাঁর প্রাজ্ঞ নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে, এ প্রত্যাশা সকল সদস্যের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com