1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নাগরপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী চবিতে ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন বেলকুচিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ সদস্য

নাগরপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মোঃ রাজিফুল ইসলাম রাজীব

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে বিহুলা বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিহুলা বেগম ওই গ্রামের মৃত রোখমান খানের স্ত্রী। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিহুলা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলে পরিবারের দাবি। রোববার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকাল ১০টা পার হয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় তার পুত্রবধূ ডালিয়া আক্তার ঘরের দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তিনি ঘরের কাঠের আড়ার সঙ্গে সুতার রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিহুলা বেগমকে ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুত্রবধূ ডালিয়া আক্তার ও প্রতিবেশী রহিমা বেগম রশি কেটে মরদেহ নিচে নামান। ঘটনার সময় নিহতের ছেলে ছালাম খান (৪৫) গাজীপুরের রাসেল মার্কেটে তার কাঁচামালের ব্যবসায়িক কর্মস্থলে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং আত্মীয়-স্বজনদের বিষয়টি অবহিত করেন। পরে তিনি নাগরপুর থানায় একটি অপমৃত্যুর সংবাদ দেন। খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে।
সোমবার, ৮ জুন, ২০২৬ খ্রী:

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com