1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট ফুলবাড়ীতে সারাদেশের ন্যায় ফুলবাড়ী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন, বীচ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ চবিতে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আলাদিপুর ইউনিয়নে গ্রাম্য আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত সিংড়ায় শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই

আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ সংবাদ :
(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
“মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) সকাল ১১:০০টায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান এর সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের এমপি, মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল আফসার মুর্তাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স,ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম মুকুল।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন লিংকন, কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান, শিক্ষক মুস্তাহিদুর রহমান সহ ১২ টি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রোগ্রামে অংশগ্রহণকারী ১২ টি বিদ্যালয়ের স্টল ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।
অংশগ্রহনকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন-সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেন, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com