1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস ভবন নির্মানে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET

চবিতে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিন সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইনস্টিটিউট ভবনে এসে শেষ হয়। পরবর্তীতে সকাল ১১টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এক আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মানবসৃষ্ট নানা কারণে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন হয়েছে। একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে হলে আমাদের দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত গবেষণায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের নির্বাহী সহ-সভাপতি এবং আঞ্চলিক প্রধান জনাব মো. ছালামত উল্লাহ এবং টি.কে. গ্রুপ, চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক জনাব মো. তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর সহযোগী অধ্যাপক ড. ম. আ. আউয়াল আল মামুন। আলোচনায় অংশ নেন ইনস্টিটিউটের সম্মানিত প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জনাব জমির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও টি.কে. গ্রুপের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com