1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস ভবন নির্মানে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET

ফুলবাড়ীতে সারাদেশের ন্যায় ফুলবাড়ী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৮ বার ভিউ

বিশেষ সংবাদ :
(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চকচকা গ্রামে সারাদেশের ন্যায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার এ কর্মসূচির আয়োজন করেন|

গতকাল শনিবার সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভার চকচকা গ্রামে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান গাছের চারা রোপন করে উদ্বোধন ঘোষনা করেন| চারা রোপন করার আগে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, সারা দেশ পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার এ মহতি বৃক্ষোপণ &এর কর্মসূচি গ্রহণ করেন| সারা দেশে ২৫ কোটি ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ রোপন কার্যক্রম অব্যহত থাকবে|

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান, দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মর্তুজা হক অষ্টিন, পৌর বিএনপির সভাপতি আল হাজ্ব মোঃ আবুল বাসার, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভূট্টু| এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, পৌরসভার সকাল কর্মকর্তা কর্মচারী ও বনবিভাগের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন| আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও বণ বিভাগ|

বক্তারা বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু| পরিবেশ সুরক্ষা, অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের বিকল্প নেই| তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে|

অনুষ্ঠানের উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়| পাশাপাশি সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়|

আয়োজকরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও জনসাধারণের অংশগ্রহণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে| উদ্বোধন শেষে মুনাজাত অনুষ্ঠি হত| একই দিনে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com