1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন বুনছেন রাজিব হোসেন জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল “ বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্‌যাপন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাটাবো এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহালদশা জরজীর্ণ ভাঙ্গা গুরুত্বপূর্ণ সড়কটি ব্যক্তিগত অর্থায়নে মেরামত করে চলাচল উপযোগী করলেন কাঞ্চন পৌর ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া।

রবিবার সকালে শাহজাহান কোম্পানির বাড়ি থেকে আব্দুর রহমান মার্কেট পর্যন্ত সড়কের নয়ন কোম্পানি টেক্সটাইল মোড় সংলগ্ন বেহাল অংশ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণ সড়কটি মেরামত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। খানাখন্দে ভরা সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে জনভোগান্তি আরও বৃদ্ধি পেত।

সড়কটি মেরামত করে পাকাকরণ করায় বর্তমানে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। এ উদ্যোগের জন্য এলাকাবাসী সবুজ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সবুজ মিয়া বলেন,এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্টের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com