1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল “ বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্‌যাপন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চকবাজার থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও অটোরিকশাসহ ০৪ আসামী গ্রেফতার

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল “

  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ী সার্জেন্ট (অব.) মোহাম্মদ রায়সুল হক মিল্কীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় সংঘটিত এ ঘটনায় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

ভুক্তভোগী মোহাম্মদ রায়সুল হক মিল্কীর অভিযোগ, পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
একই এলাকার সুলতান ভুইয়ার ছেলে আলমগীর ও ইজ্জত আলী, চান মিয়ার ছেলে শাকিল চাঁদ (২২) (ছাত্রলীগ নেতা) মৃত সলিম উদ্দিনের নাজমুল, ইজ্জত আলীর ছেলে রবিন ও রিফাত,
তোতা মোল্লা ছেলে রুস্তম, কাদিরের ছেলে জহিরুল, আব্দুর রউফের ছেলে আলী হোসেন, মনির হোসেন (৪৫), পিতা- মৃত শুক্কুর দেওয়ান, জামাল (৩২), পিতা- মৃত হযরত আলী, শরীফ (৩৩), পিতা- আবুল কালাম ভূইয়া, জসিম (৪৫), পিতা-মৃত বাতেন, মোতাব্বির (৪৭), পিতা- অজ্ঞাত, ইয়াসিন (৩৫), পিতা- অজ্ঞাত, লিমন (২৩), পিতা-নাজমুল, মোক্তার (৪৫), পিতা- সিরাজুল, হৃদয় (৩০), পিতা- আনোয়ার, সর্ব সাং- সাওঘাট, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জগন সহ তাদের সহযোগী আরো অজ্ঞাতনামা ১০০/১৫০ জন বিবাদী হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার ছোট ভাই মিলন ভূঞা প্রতিবাদ করিলে বিবাদীগন তাকে এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা ও জখম করে। ছোট ভাই মিলনকে বাঁচানোর জন্য আমি আগাইয়া গেলে বিবাদীগন আমাকেও এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা ও জখম করে বিভিন্ন প্রকার হুমকি দিয়া চলে যায়। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানাই। ইহাতে বর্ণিত বিবাদীগন ক্ষিপ্ত হইয়া একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউপি অর্ন্তগত সাওঘাট সাকিনস্থ আমার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে। আমার মা লতিফা বেগম এর প্রতিবাদ করিলে বিবাদীগন আমার মাকে মারপিট করার জন্য উদ্যত হয়। একপর্যায়ে বিবাদীগন আমার বসত বাড়ীর নিচ তলায় থাকা ভাড়াটিয়াদের বসত কক্ষে অনধিকার প্রবেশ করে ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে অনুমান ৪,০০,০০০/- টাকা ক্ষতিসাধন করে। বিবাদীগন ভাড়াটিয়াদের বসত কক্ষের আলমারি ভেঙ্গে আলমারির ড্রয়ারে রাখা নগদ ৫০,০০০/- টাকা, ০৮ আনা ওজনের বিভিন্ন স্বর্নলংকার যাহার মূল্য অনুমান ১,২০,০০০/- টাকা এবং ০৫টি স্মার্ট মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকার মালামাল লুটপাট করে নেয় তাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসতে থাকলে হামলাকারীরা বলে যে, এই নিয়া বেশী বাড়াবাড়ি করলে বা মামলা মোকদ্দমা করলে সুযোগ পেলে আমাকে ও আমার পরিবারের যেকাউকে জীবনে শেষ করে ফেলবে বলে প্রান নাশের হুমকি দিয়া চলে যায়। হামলার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে
একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী রায়সুল হক মিল্কী বলেন, ‘তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।’

এ ঘটনায় বিবাদী আলমগীর হোসেন বলেন রাইসুলের বাড়িতে কে বা কারা হামলা করেছে এ ব্যাপারে আমি কিছুই জানি না।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন,
হ্যাঁ, এই ঘটনায় থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com