1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন বুনছেন রাজিব হোসেন জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল “ বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্‌যাপন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)

রাজবাড়ী শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে তিন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজবাড়ী শহরের পাবলিক হেলথ ও বড়পুল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মো. আশিকুজ্জামান।

জানা গেছে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামানের নেতৃত্বে রাজবাড়ী সদর হাসপাতাল রোড, পাবলিক হেলথ এবং বড়পুলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাদিক ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহৃত পরীক্ষা নিরীক্ষায় রিঅ্যাজেন্টের গায়ে লেভেল না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় অপরাধ স্বীকার করায় ২ হাজার টাকা, একই অপরাধে যমুনা ডায়াগনস্টিক সেন্টার মালিকের ৩ হাজার টাকা এবং প্রতিশ্রুত অর্থের বিনিময়ে যথাযথ সেবা প্রদান না করা, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা আশানুরূপ না থাকায়, আবাসিক মেডিকেল অফিসার অনুপস্থিত থাকার অপরাধে আরোগ্য ক্লিনিক মালিক ৫৩ ধারায় অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মো. আশিকুজ্জামান বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মোবাইল কোর্টে সহযোগিতায় ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সোহেল শেখ, প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্যকুমার প্রামানিক, পেসকার মো. রাজু সেখ পুলিশ বাহিনীর একটি টিম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com