1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুর ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন বুনছেন রাজিব হোসেন জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল “ বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্‌যাপন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী পর্ব আজ সোমবার (২২ জুন ২০২৬) বিকাল ৪টায় চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের মূল নীতি হলো, ‘অ্যাক্ট লোকালি, থিংক গ্লোবালি’। আমাদের স্থানীয় কাজের প্রভাব বৈশ্বিক পর্যায়ে পড়ে। পরিবেশ সুরক্ষায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সম্পর্ক উন্নয়ন করা এখন সময়ের দাবি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাত উভয়ই লাভবান হতে পারে। তিনি আরও বলেন, থ্রি-আর (Reuse, Recycle, Reduce) পদ্ধতির বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। ব্যবসা পরিচালনার পাশাপাশি মানবজাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার মানসিকতা হৃদয়ে ধারণ করতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের অ্যাসোসিয়েট এডিটর (বিজনেস ইনচার্জ) জাকির হোসেন, দৈনিক কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সাজিদ মাহবুব। এছাড়া ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ফ্যাক্টরি ডিরেক্টর এস এম তারেক সাইফুল্লাহ এবং পাবলিক রিলেশনস অ্যান্ড প্রজেক্টস ম্যানেজার এস এম ফয়সাল, জনসংযোগ সংস্থা মাস্টহেড পিআর-এর গ্রুপ পিআর হেড কাজী হাসান অনুষ্ঠানে অংশ নেন। আয়োজক সংস্থা ইপসা (YPSA)-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রোগ্রাম ম্যানেজার অপূর্ব দেব। পুরো কর্মশালাটি সঞ্চালনা ও মডারেশন করেন ইপসা-এর মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার সেতার রুদ্র। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com