1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন বীজ, সার ও চারাগাছ বিতরণ দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব- জনাব তারেক রহমান সিইউসিবিএ-এর ২৯তম ব্যাচের ইভিনিং এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন – জানাব তারেক রহমান চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

সিইউসিবিএ-এর ২৯তম ব্যাচের ইভিনিং এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ)-এর ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত ৮টায় চট্টগ্রাম নগরের বিজিএমইএ ভবনের মাহবুব আলী হলে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও সিইউসিবিএ এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সিইউসিবিএ এর বোর্ড অব গভর্নরসের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রযুক্তিকে ভয় পাওয়ার বা নিষিদ্ধ করার চেয়ে কীভাবে দায়িত্বশীল ও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। শিক্ষার লক্ষ্য শুধু চাকরি পাওয়া নয়; বরং নতুন চিন্তা, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরিও এর অন্যতম উদ্দেশ্য। আমি বিশ্বাস করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে স্বপ্ন নিয়ে এখানে এসেছেন, সেই স্বপ্ন পূরণে নিষ্ঠা, সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণেও অবদান রাখতে হবে। আপনারা যারা ইভিনিং এমবিএ প্রোগ্রামে ভর্তি হয়েছেন, তাদের নতুন যাত্রার জন্য শুভকামনা জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আমি বিভিন্ন দেশে পড়াশোনা ও গবেষণার সুযোগ পেয়েছি। সেখানে দেখেছি, এক্সিকিউটিভ এমবিএতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। একজন প্রকৌশলী, বিজ্ঞানী কিংবা প্রশাসনিক কর্মকর্তা—সবাই ব্যবসা ও নেতৃত্বের জ্ঞান অর্জনের জন্য এমবিএ করেন। কারণ বর্তমান বিশ্বে আন্তঃবিষয়ক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আজকের দিনে ব্যবসা, প্রযুক্তি এবং পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। একজন সফল ব্যবস্থাপককে শুধু মুনাফার কথা ভাবলেই হবে না; পরিবেশ, টেকসই উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়েও সচেতন হতে হবে। আমি বিশ্বাস করি, আপনাদের মধ্য থেকেই ভবিষ্যতের সফল উদ্যোক্তা, করপোরেট নেতা এবং সমাজের পরিবর্তনকারী মানুষ তৈরি হবে।তিনি সবার জন্য শুভকামনা ও সফলতা কামনা করেন।

চবি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিমের সভাপতিত্বে এবং চবি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন দ্য চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক। ওরিয়েন্টেশন প্রোগ্রামে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন চবি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. মো. আশরাফুল আলম এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে এমবিএ প্রোগ্রামের বিভিন্ন আইন-কানুন, কোর্স সিস্টেম, একাডেমিক কার্যক্রম এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীবৃন্দ, সিইউসিবিএ এলামনাই ও অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে পাঠ করা হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ইভিনিং এমবিএ প্রোগ্রামে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ভর্তিকৃত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com