1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন – জানাব তারেক রহমান চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন – তারেক রহমান আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।।১৩ লক্ষ টাকার বাগদা জব্দ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা বিক্ষোভ প্রদর্শন করেছে।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত আনোয়ার হোসেনের শতাধিক স্বজন চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা হাসপাতালে প্রবেশ করতে চাইলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বাধা দেয়।

নিহতের ভাই মো: কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন (নিহত রোগী) গ্যাসজনিত অসুস্থতা নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাতেই তার শারীরিক অবস্থার উন্নতি হলে তারা রোগীকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। তবে ডাক্তার আরও একদিন রোগীকে হাসপাতালে রাখতে বললে কামাল হোসেন বাড়ি চলে যান।

তিনি বলেন, আজ সকালে আমার ভাই নিজে হেঁটে বাথরুমে যান এবং দুপুরে স্বাভাবিকভাবে খাবার খান। দুপুর ২টার পর ডাক্তার কুতুবুদ্দিন (আরএমও) আমার ভাইয়ের শরীরে ইনজেকশন দিলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তারা ডাক্তারকে বিষয়টি জানালে তিনি রোগীকে ফরিদপুর নেওয়ার কথা বলেন। অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলে রোগী মারা যান। এর পর থেকে ওই ডাক্তারকে আর হাসপাতালে পাওয়া যায়নি।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: কুতুবুদ্দিনের মন্তব্য নিতে হাসপাতালে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত ডা: মো: ইনজামামুল হক শিহাব জানান, হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বাইরে রোগীর স্বজনরা হট্টগোল শুরু করে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীসহ তারা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com