বিশেষ সংবাদ :
(মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৭টি ক্যাপিটেশন গ্রান্টভুক্ত মাদ্রাসাসহ এক কোটি ত্রিশ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার ৪ জুলাই দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের এমপি মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
বিতরণী অনুষ্ঠানে উপজেলার ২৭টি ক্যাপিটেশন গ্রান্টভুক্ত মাদ্রাসার মাঝে এক কোটি ত্রিশ লাখ টাকার চেক ১০ জন প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইলচেয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২২ জন শিক্ষার্থীর মাঝে ২হাজার করে মোট ৪৪ হাজার টাকা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩২ জনের মাঝে ২হাজার করে মোট ৬৪ হাজার টাকা এছাড়াও ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৭হাজার করে মোট ২১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানসহ পরিবেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি করে গাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্, ফুলবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এর সমন্বয়কারী মোঃ সাহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন,উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,
মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার,বেতদিঘী ইউনিয়নের সাবেক ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন মাষ্টার,উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।