1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির ৪৪ লাখ টাকার সামগ্রী বিতরণ সিংড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ রূপগঞ্জে সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়ালডিহি টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে নিয়োগ ও এমপিও নিয়ে অনিয়মের অভিযোগ ​সিরাজগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন বীজ, সার ও চারাগাছ বিতরণ দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব- জনাব তারেক রহমান

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ০৫ জুলাই ২০২৬ (রবিবার): যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ রবিবার (০৫-০৭-২০২৬) সকাল ০৯০০ ঘটিকায় পিজিআর সদর দপ্তরে আগমন করলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি; পিজিআর এর কমান্ডার এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানস্থলে মহামান্য রাষ্ট্রপতিকে পিজিআর এর একদল চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

অতঃপর মহামান্য রাষ্ট্রপতি সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর গার্ডস সদস্যের উদ্দেশ্যে দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর শাহাদাতবরণকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ০৫ জন শহীদসহ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রয়াত সকল সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে পিজিআর এর সদস্যরা নিজেদেরকে আরো দক্ষ ও পেশাগতভাবে আধুনিক মানব সম্পদ হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে আত্মনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে, দুপুর ১২০০ ঘটিকায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি, পিজিআর সদর দপ্তরে আগমন করলে সেনাবাহিনী প্রধান এবং পিজিআর এর কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান। এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে পিজিআর এর একদল চৌকস গার্ড কর্তৃক রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। অতঃপর শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে তিনি উপস্থিত অতিথিবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং উপস্থিত সকলের সদস্যের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে তিনি পিজিআর সদস্যগণ কর্তৃক পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়নতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড: এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অবঃ); মন্ত্রিপরিষদ সচিব জনাব ড. নাসিমুল গনি; বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার; সহকারি নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি; সামরিক ও বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তাগণ; আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com