1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চাকসুর ৫ম কার্যনির্বাহী সভার প্রথম অধিবেশন সম্পন্ন আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে- স্বরাষ্ট্র মন্ত্রী ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে (ডিডিএন) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যােগে হাটহাজারীতে বন্যাদুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ দুর্যোগে মানুষের পাশে সিএমপি: আরও ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ বিস্কুটের প্রলভনে রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা আজ বুধবার, জুলাই ১৫, ২০২৬, সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ার বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন, সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিকের অধিকার সুরক্ষা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনা শেষে খসড়া আইনটি আরও যুগোপযোগী, কার্যকর এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়। এসব সুপারিশ সংযোজন করে আইনটির খসড়া চূড়ান্ত করার বিষয়ে আবারও বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com