1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চাকসুর ৫ম কার্যনির্বাহী সভার প্রথম অধিবেশন সম্পন্ন আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে- স্বরাষ্ট্র মন্ত্রী ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে (ডিডিএন) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যােগে হাটহাজারীতে বন্যাদুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ দুর্যোগে মানুষের পাশে সিএমপি: আরও ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ বিস্কুটের প্রলভনে রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে

ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে (ডিডিএন) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮ বার ভিউ

প্রেস রিলিজ:

সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামীকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবা প্রদান করে আসা “ডিজিটাল ডট নেট (ডিডিএন)” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে গত ১১/০৭/২০২৬ ইং তারিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে নিজেকে “ডেবিড ইমন” পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর নিকট এককালীন ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ১৩/০৭/২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২.১৫ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকার মধ্যে চকবাজার থানাধীন ১২১, মনুমিয়াজী লেইন, চন্দনপুরা, বাকলিয়া এক্সেস রোডস্থ মরিয়ম হাইটস ভবনের ৩য় তলায় অবস্থিত উক্ত প্রতিষ্ঠানের অফিসে পূর্বপরিকল্পিতভাবে 30/40 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে। সন্ত্রাসীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টটার, ফিঙ্গার মেশিন, আসবাবপত্র, গ্লাসের দরজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল ভাঙচুর করে। এতে অনুমানিক ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও ঘটনার সময় সন্ত্রাসীরা অফিসের ড্রয়ারে থাকা নগদ ৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকা, ৩ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক জনাব অরিফুল ইসলামের কাঁধ ব্যাগ নিয়ে যায়। উক্ত ব্যাগে কর্মচারীদের বেতন প্রদানের জন্য রাখা আনুমানিক ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা ছিল মর্মে চকবাজার থানায় এজাহার দায়ের করলে চকবাজার থানার মামলা নং-০৭, তারিখ-১৩/০৭/২০২৬ ইং, ধারা-১৪৩/১৪৭/৪৪৮/৪২৭/৩৮৫/৩৮০/১০৯/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজ হয়।

সিএমপির সম্মানিত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী মহোদয়ের নির্দেশনায় সিএমপির একাধিক চৌকশ টিম, চকবাজার থানার টিম এবং র‌্যাব- ৭ কর্তৃক গত ১৪/০৭/২০২৬ খ্রি, রাতব্যাপী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মামলার ঘটনায় সনাক্তকৃত আসামী ১। মোঃ ইউনুস (৪১), পিতা- মৃত মোঃ সামছু মিয়া প্রঃ সামছু সওদাগর, সাং- ওয়াজেদিয়া, থানা- বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম, ২। ইমরান হোসেন চ্যাং (৩১), পিতা- ইব্রাহিম, সাং-মোমিনবাগ, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম। ৩। আকবর হোসেন (২৪), পিতা- মোঃ ইউসুফ হোসেন সরকার, সাং-শান্তিনগর বগারবিল, থানা, বাকলিয়া, চট্টগ্রাম, ৪। মোঃ সুমন (২৭), পিতা- মোঃ জাহাঙ্গির মিয়া, সাং-পশ্চিম মাদারবাড়ী, থানা-সদরঘাট, চট্টগ্রাম, ৫। মোঃ মনির প্রকাশ কেহেরমান (৩৮), পিতা- আমির হোসেন, সাং-মাস্টারপুল বৌ বাজার , থানা-বাকলিয়া, চট্টগ্রাম, ৬। মোঃ গিয়াস উদ্দিন (২১), পিতা- মফিজ মিয়া,সাং-বগারবিল, পোড়াকলোনী, থানা- চকবাজার, চট্টগ্রাম, ৭। মোঃ নয়ন (২০), পিতা-মৃত বেনা মিয়া প্রকাশ টেনা মাঝি, সাং-শান্তিনগর বগারবিল, থানা-বাকলিয়া, চট্টগ্রাম, ৮। মোহাম্মদ আবদুল নাহিদ প্রকাশ ফরহাদ (২৮), পিতা-মোঃ আবদুস ছাত্তার, সাং- পশ্চিম বাকলিয়া, থানা-বাকলিয়া,চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, আসামী ১। মোঃ ইউনুস (৪১) এর বিরুদ্ধে চাদাঁবাজি, মানবপাচার, মাদক, ছিনতাইয়ের মোট ০৫টি মামলা, ২। ইমরান হোসেন চ্যাং (৩১) এর বিরুদ্ধে চাদাঁবাজি, মারামারি, চোরাচালান, দ্রুত বিচার আইনে মোট ১২টি মামলা, ৩। আকবর হোসেন (২৪) এর বিরুদ্ধে চাদাঁবাজি, সন্ত্রাস দমন ও মারামারির মোট ০৬টি মামলা, ৪। মোঃ সুমন (২৭), এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র, মাদক ও মারামারির মোট ০৬টি মামলা, ৫। মোঃ মনির প্রকাশ কেহেরমান (৩৮) এর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারির মোট 07টি মামলা, ৬। মোঃ নয়ন (২০) এর বিরুদ্ধে ডাকাতি ও চুরির মোট 08 টি মামলা তথ্য পাওয়া যায়।
বিঃদ্রঃ একজন আসামীকে নিয়ে অভিযান চলমান থাকায় তার ছবি প্রকাশ করা সম্ভব হলো না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com