বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ৭ম ক্যাবিনেটের পঞ্চম কার্যনির্বাহী সভার প্রথম অধিবেশন সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকাল ৫টায় চাকসুর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সভাপতিত্বে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ চাকসুর অন্যান্য প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান চাকসুর ভিপি, জিএস ও এজিএসসহ সবাইকে শুভেচ্ছা জানান।
পঞ্চম কার্যনির্বাহী সভায় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব-এর সঞ্চালনায় অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং দাবিদাওয়া নিয়ে মতামত, পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরা হয়। চবি উপাচার্য চাকসুর প্রতিনিধিদের মতামত, পরামর্শ ও প্রস্তাবসমূহ মনোযোগের সাথে শুনেন এবং যাবতীয় বিষয়ে অগ্রগতির আশ্বাস দেন। তিনি বলেন, আশা করি, চাকসুর প্রতিনিধিদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং বিশ্ববিদ্যালয় সবদিক থেকে এগিয়ে যাবে। সভায় চাকসুর গিফ্টব্যাগ, মগ ও চাবির রিং উম্মোচন করা হয়।